FAQ | সচরাচর জিজ্ঞাসা
অর্ডার ও পেমেন্ট
কীভাবে অর্ডার করবো?
৩টি সহজ উপায়: (১) ওয়েবসাইটে পছন্দের পণ্যে "অর্ডার করুন" চেপে নাম-ঠিকানা দিয়ে অর্ডার করুন, (২) WhatsApp-এ (01601-534930) পণ্যের নাম লিখে পাঠান, (৩) চট্টগ্রামে হলে সরাসরি শোরুমে চলে আসুন।
ক্যাশ অন ডেলিভারি (COD) আছে?
হ্যাঁ, সারা বাংলাদেশে। পণ্য হাতে পেয়ে, ডেলিভারিম্যানের সামনে দেখে নিয়ে তারপর টাকা দেবেন — আগে এক টাকাও দিতে হবে না।
অনলাইনে পেমেন্ট করা যায়?
যায় — কার্ড, bKash, মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নিরাপদ গেটওয়ে SSLCommerz-এর মাধ্যমে। আপনার কার্ডের তথ্য আমাদের কাছে জমা থাকে না।
অর্ডার করার পর কী হয়?
পাঠানোর আগে আমরা ফোন/WhatsApp-এ আপনার অর্ডার ও ঠিকানা নিশ্চিত করে নিই — তারপর কুরিয়ারে পাঠাই। অর্ডারের খবরাখবর জানতে যেকোনো সময় WhatsApp-এ নক দিন।
ডেলিভারি
ডেলিভারি চার্জ কত?
ঢাকা ও চট্টগ্রাম শহরের ভিতরে ৮০৳, বাইরে ১৫০৳ — checkout-এ স্পষ্ট দেখানো হয়। কোনো পণ্যে ফ্রি ডেলিভারি অফার থাকলে সেটা পণ্যের পেজেই লেখা থাকে।
কত দিনে পণ্য হাতে পাবো?
সাধারণত ঢাকা ও চট্টগ্রামে ১–২ কর্মদিবস, অন্যান্য জেলায় ২–৪ কর্মদিবস।
নকশী কাঁথা ও প্যাকেজ
নকশী কাঁথা কি সত্যিই হাতে সেলাই?
হ্যাঁ — আমাদের নকশী কাঁথা কারিগরের হাতে সেলাই করা, ১০০% সুতি কাপড়ের। হাতের কাজ বলেই প্রতিটি পিস অনন্য — নকশায় সামান্য ভিন্নতা থাকাই এর সৌন্দর্য।
প্যাকেজে রং কি নিজে বাছাই করা যায়?
প্যাকেজের রং আমরা স্টক থেকে মিক্স করে বাহারি রঙে সাজিয়ে দিই — ছবির মতোই উজ্জ্বল। নির্দিষ্ট রং বা ধরন (মেয়ে/ছেলে বাবুর জন্য) দরকার হলে অর্ডারের সময় WhatsApp-এ জানান — স্টকে থাকলে মিলিয়ে দেওয়ার আন্তরিক চেষ্টা করি।
কোন প্যাকেজটা আমার জন্য ঠিক, বুঝবো কীভাবে?
আমাদের প্যাকেজ পেজে ২৪টি প্যাকেজের ভেতরের জিনিস, রেগুলার দাম ও অফার দাম খোলাখুলি দেওয়া আছে — নিজেই মিলিয়ে দেখুন। তবু দ্বিধায় থাকলে WhatsApp-এ বাবুর বয়স/প্রয়োজন লিখে পাঠান — আমরা সঠিকটা বেছে দিতে সাহায্য করবো।
পণ্যের মান ও ফেরত
পণ্য কি Original?
হ্যাঁ। ২০১৬ সাল থেকে আমরা শুধুমাত্র Original পণ্য বিক্রি করি — এটাই আমাদের ১০ বছরের সুনামের ভিত্তি। চট্টগ্রামে আমাদের নিজস্ব শোরুম ও Trade License (TRAD/CHTG/001671/2022) আছে — আমরা হারিয়ে যাওয়া কোনো পেজ নই।
পণ্যে সমস্যা থাকলে কী করবো?
ডেলিভারিম্যানের সামনে খুলে দেখুন — সমস্যা থাকলে তখনই বিনা খরচে ফেরত দিন। পরে ত্রুটি ধরা পড়লে ৩ দিনের মধ্যে WhatsApp-এ ছবিসহ জানান — বদলে দেবো বা সমাধান করবো। বিস্তারিত: Refund & Return Policy
দোকানে এসে দেখে কেনা যাবে?
অবশ্যই — এটাই আমাদের বড় সুবিধা! শোরুম: 211/215, 3rd Floor (Lift-2), Yunusco City Centre, GEC Circle, Chattogram। এসে হাতে ধরে দেখে, তুলনা করে কিনুন। আসার আগে চাইলে ফোন করে নিন: 01745-111216।
বাবুকে নিয়ে দোকানে গেলে নামাজ বা breastfeeding এর ব্যবস্থা আছে?
আছে। আমাদের শোরুমের সাথেই মেয়েদের জন্য আলাদা নিরিবিলি ঘর আছে (ফ্যানসহ) — মায়েরা সেখানে নামাজ পড়তে পারেন, প্রয়োজনে বাবুকে নিশ্চিন্তে breastfeeding-ও করাতে পারেন। তাই বাবুকে নিয়ে সময় নিয়ে আসুন, তাড়াহুড়োর দরকার নেই। আর একদম পাশেই রেস্টুরেন্ট আছে।
অর্ডার ও WhatsApp: +880 1601-534930
ফোন: +880 1745-111216, +880 1601-534922
ঠিকানা: Yunusco City Centre (3rd Floor), GEC Circle, Chattogram 📍 (ম্যাপে দেখুন)
ইমেইল: [email protected]
