নবজাতকের কান, নাক ও নাভির চারপাশ পরিষ্কার রাখা প্রতিদিনের কাজ — আর সেই কাজে দরকার শিশুর মাপের, নরম ও পরিচ্ছন্ন কটন বাড। এই ডাবল-হেড ডিজাইনের কটন বাডের তুলার মাথা ঘন করে জড়ানো, ব্যবহারের সময় আঁশ খুলে ত্বকে লেগে থাকে না। গোসলের পরে ভাঁজে জমা পানি মুছতে, নাকের বাইরের অংশ পরিষ্কার করতে কিংবা নাভির যত্নে ব্যবহার করতে পারবেন।
মনে রাখবেন — কানের ভেতরে গভীরে ঢোকাবেন না, শুধু বাইরের অংশ পরিষ্কার করুন। Nokshikatha ২০১৬ সাল থেকে বাংলাদেশের মা-বাবাদের কাছে অরিজিনাল বেবি প্রোডাক্টের বিশ্বস্ত ঠিকানা। সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি, আর চট্টগ্রামের GEC Circle showroom-এ সরাসরি দেখে কেনারও সুবিধা।





