প্রথম দাঁত ওঠার সময় থেকেই মুখের যত্নের অভ্যাস গড়া জরুরি — নইলে বড় হয়ে ব্রাশ দেখলেই কান্না। এই নীল মৌমাছি ডিজাইনের নরম ব্রাশের নরম মাথা শিশুর মাড়িতে ব্যথা দেয় না, ছোট হাতলে ধরাও সহজ। আকর্ষণীয় নকশার কারণে ব্রাশের সময়টা শিশুর কাছে খেলা মনে হয়।
ব্যবহারের পর ধুয়ে শুকনো জায়গায় রাখুন, আর ব্রিসল নরম ভাব হারালে বদলে নিন। Nokshikatha ২০১৬ সাল থেকে বাংলাদেশের মা-বাবাদের কাছে অরিজিনাল বেবি প্রোডাক্টের বিশ্বস্ত ঠিকানা। সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি, আর চট্টগ্রামের GEC Circle showroom-এ সরাসরি দেখে কেনারও সুবিধা।





